• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন

shaplanews.com

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সায়েন্সল্যাবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সায়েন্সল্যাব মোড়ে এই চিত্র দেখা গেছে। পরবর্তীতে দুপুর ১২টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

এর আগে সকাল ১১টার দিকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ঢাকা কলেজ মিছিল নিয়ে থেকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে একটু উত্তেজনা ছিল। সেটা যাতে না হয়, এ জন্য পুলিশ সায়েন্সল্যাবে অবস্থান করছে। কোনো অঘটন যাতে না ঘটে এ জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

শিক্ষার্থীরা কলেজের ভেতরে আছে। বাইরে থেকে কোনো ধরনের কেউ কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ না মারতে পারে, সেজন্য আমরা শক্ত অবস্থান নিয়েছি। সায়েন্সল্যাবে ৬০ জনের মতো পুলিশ আছে। নিউ মার্কেট, কলাবাগান এবং ধানমণ্ডি তিন থানা থেকে আলাদা আলাদা স্থানে পুলিশ অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ