• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার Russia-Ukraine Agree to Major Prisoner Exchange, World Leaders Active at Climate Summit রাশিয়া-ইউক্রেন বড় বন্দি বিনিময়ে রাজি, জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের তৎপরতা শিক্ষার্থীদের জন্য সুখবর, ক্লাসে মোবাইল ব্যবহারে আসছে নতুন নিয়ম How Will the Weather Be Across the Country Today, Thursday? Met Office Informs
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানী ৭২ ঘণ্টায় মেট্রোরেল পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ

sagar crime reporter / ১১৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৭২ ঘণ্টায় মেট্রোরেল পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ

 

shaplanews.com

২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নির্দেশনার পর নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যেই শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলার থেকে সব ধরনের পোস্টার ও লিফলেট অপসারণ করা হয়েছে।

রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেন।

সকাল ১০টা থেকে স্বেচ্ছাসেবকরা মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলার থেকে পোস্টার ও লিফলেট অপসারণের কাজ শুরু করেন। পরে তারা শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় গিয়ে কার্যক্রম শেষ করেন।

দিনব্যাপী অভিযানে মেট্রোরেলের প্রতিটি পিলার এবং আশপাশের এলাকা থেকে বিভিন্ন ধরনের পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলা হয়। এর ফলে মেট্রোরেলের নিচের সড়ক ও আশপাশের পরিবেশ আগের তুলনায় পরিচ্ছন্ন হয়েছে বলে জানান স্থানীয় পথচারীরা।

এর আগে শনিবার শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি মেট্রোরেলের পিলার ও আশপাশে থাকা পোস্টার-লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন।

প্রশাসকের নির্দেশনার পর নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় পোস্টার ও লিফলেট অপসারণের এ কার্যক্রম সম্পন্ন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ