• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

sagar crime reporter / ১১৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

 

shaplanews.com
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়কের যান চলাচল।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

রমনা থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শওকত আলী বলেন, প্রায় ২০০ জন ঢাকা কলেজের শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

তবে কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ