• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
উত্তেজনা চরমে, হরমুজে ট্যাংকারে হামলা, ইউক্রেনে রুশ হামলা আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টিতে সবজি-মাছ চড়া, চাল-মসলা বাড়তি, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি ঢাকার বাতাসে আবারও ধোঁয়াশা, সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর আজকের নামাজের সময়সূচি — ঢাকাসহ সারাদেশ ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কমছে, আজও বিচ্ছিন্ন বৃষ্টি, মঙ্গলবার থেকে বাড়বে শীত রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯ আন্তর্জাতিক: শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৯ আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টির অজুহাতে বেড়েছে চাল-সবজি ও মাছের দাম, কমেছে মুরগি-ডিমের দাম  আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত, আরও ২ দিন থাকবে আজকের নামাজের সময়সূচি: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ – ঢাকাসহ সারাদেশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার বায়ুমানের পরিস্থিতি কী?

sagar crime reporter / ১২৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঢাকার বায়ুমানের পরিস্থিতি কী?

 

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে কাম্পালার স্কোর ১৯১। তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৭০, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাই, যার স্কোর ১৮২। ১৭২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৬১ স্কোর নিয়ে অবস্থান করছে বাহারাইনের রাজধানী মানামা। ১৫২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ