• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
এখনই ডিলিস্টিং হচ্ছে না বন্ধ কোম্পানি : বিএসইসি ঢাকায় ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রথযাত্রা ঘিরে রাজধানীতে থাকবে সোয়াট ও গোয়েন্দা টিম: ডিএমপি কমিশনার হাসিনা দেশে ফেরা মাত্রই কারাগারে যাবেন: প্রধান কৌঁসুলি রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার ৪১ আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপিকে শক্তিশালী করা হচ্ছে বিতর্কিত লাল কার্ড নিয়ে মুখ খুললেন সুইজারল্যান্ড কোচ মধু ও কালোজিরা একসাথে খেলে কী হয়? বিজ্ঞান যা বলছে ২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা মধ্যপ্রাচ্য ইরানে ১৪০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজে হামলার শিকার আরেকটি জাহাজ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

এখনই ডিলিস্টিং হচ্ছে না বন্ধ কোম্পানি : বিএসইসি

sagar crime reporter / ১১ জন দেখেছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

এখনই ডিলিস্টিং হচ্ছে না বন্ধ কোম্পানি : বিএসইসি

shaplanews.com

বন্ধ কোম্পানিগুলোকে ডিলিস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে, যা ভিত্তিহীন বলে দাবি করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে এসব বন্ধ কোম্পানিকে এক বছরের মধ্যে কার্যক্রমে ফিরে আসার সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে এই সংস্থাটি।

আজ রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি বিএসইসির চেয়ারম্যানের এক বক্তব্যের বিষয়ে কমিশনের স্পষ্টীকরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যানের বরাত দিয়ে বন্ধ কোম্পানি ডিলিস্টিংয়ের বিষয়ে যে বক্তব্য প্রচারিত হয়েছে তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং চেয়ারম্যানের বক্তব্যের সঠিক প্রতিফলন নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান মূলত বলেন যে, বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারে দীর্ঘদিন বন্ধ বা কার্যক্রমহীন কোম্পানিগুলোকে অনির্দিষ্টকাল তালিকাভুক্ত অবস্থায় রাখা হয় না। এক্ষেত্রে বাংলাদেশ একটি ব্যতিক্রম, যেখানে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কিছু কোম্পানি এখনও তালিকাভুক্ত রয়েছে। এতে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়ছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে এ ধরনের কোম্পানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের। ঢাকা স্টক এক্সচেঞ্জ বিষয়টি পর্যালোচনা করছে এবং এ বিষয়ে একটি যৌক্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আলোচনার অংশ হিসেবে কার্যক্রমহীন কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময়, যেমন- এক বছরের মধ্যে কার্যক্রমে ফিরে আসার সুযোগ দেওয়া হতে পারে। অন্যথায় বিদ্যমান আইন, বিধি, লিস্টিং রেগুলেশনস ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা বিবেচনা করা হতে পারে।

তবে, বিনিয়োগকারীদের স্বার্থ ও কল্যাণ বিবেচনায় কমিশন মনে করে, দীর্ঘদিন বন্ধ বা কার্যক্রমহীন বা গোয়িং কনসার্ন থ্রেট রয়েছে কিংবা নিয়মিত এজিএম করে না কিংবা লভ্যাংশ দেয় না, এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগে অধিকতর সতর্ক হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ