• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে : বিএসইসি চেয়ারম্যান ‘প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন’ লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে সতর্কবার্তা আজ আবার কমল সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-তে প্রস্তুত ‘কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান’ বিদ্যুৎ উপকেন্দ্রে ত্রুটি, ৩ দিন ধরে অন্ধকারে জাপান গার্ডেন সিটি ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত জেনে নিন ঢাকা ও এর আশপাশের আজকের নামাজের সময়সূচি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-তে প্রস্তুত ‘কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান’

sagar crime reporter / ১৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-তে প্রস্তুত ‘কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান’

 

shaplanews.com

প্রকাশিত : ৯ জুলাই ২০২৬

 

আজ ৯ জুলাই থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’। কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান (স্টল নং:২৪-২৫) স্টলে আপনাদের স্বাগতম।

৬০ প্রজাতির দেশী বিদেশি  বাঁশ ছাড়াও এবারের মেলায় প্রদর্শিত হচ্ছে ১১০ প্রজাতির দেশীয় বিলুপ্তপ্রায় বনজ, ৩০ প্রজাতির ওষুধি, ৩০ প্রজাতির ফলদ, ৯০ প্রজাতির ফুল ছাড়াও অর্কিড ও বিভিন্ন প্রজাতির ইনডোর প্লান্ট।

আগামী ৮ আগস্ট পর্যন্ত চলমান এই সবুজ মহোৎসবে গত বছরের দারুণ সাফল্যের ধারাবাহিকতায় এবারও সম্পূর্ণ ভিন্নধর্মী ও নান্দনিক আয়োজন নিয়ে হাজির হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। মেলা প্রাঙ্গণের ২৪-২৫ নম্বর স্টলে কোয়ান্টামের বিশেষ আয়োজন ‘কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান’ দর্শনার্থীদের স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত। ​

এবারের মূল চমক ‘বাঁশ পাতার চা’

​এবারের বৃক্ষমেলায় কোয়ান্টাম ব্যাম্বোরিয়ানের মূল আকর্ষণ হিসেবে থাকছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও স্বাস্থ্যকর ‘বাঁশ পাতার চা’। স্টল কর্তৃপক্ষের পক্ষ থেকে মেলায় আসা সমস্ত প্রকৃতিপ্রেমী, শুভানুধ্যায়ী ও দর্শকদের জন্যে এই বিশেষ ভেষজ চা পানের উন্মুক্ত নিমন্ত্রণ জানানো হয়েছে।​

​আয়োজক সূত্রে জানা গেছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের মেলায় ১১০-১১১ নম্বর স্টলে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিল কোয়ান্টাম। তবে এবার মেলা প্রাঙ্গণের ২৪-২৫ নম্বর স্টলে স্থান পেয়েছে এই আয়োজন। স্টলটিতে হরেক প্রজাতির বিরল ও দৃষ্টিনন্দন বাঁশের সংগ্রহ প্রদর্শন করা হচ্ছে, যা শহুরে যান্ত্রিকতার মাঝে দর্শনার্থীদের এক টুকরো বুনো প্রকৃতির আমেজ দেবে। ​শুধু গাছ দেখাই নয়, মেলায় আসা দর্শনার্থীরা যাতে সবুজের আবহে বসে একদম নতুন স্বাদের একটি ভেষজ চায়ের অভিজ্ঞতা নিতে পারেন, সেজন্যই আমাদের এই ভিন্নধর্মী প্রচেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ