• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ১০ম, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জাতীয়

দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ১০ম, বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

 

শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়তেই থাকছে। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত আইকিউ এয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দশম।
আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে ঢাকার স্কোর ১০২। এ মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।তালিকায় ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, উগান্ডার কাম্পালা এবং চিলির রাজধানী সান্তিয়াগো।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমান খারাপ থাকলে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাফেরা সীমিত রাখা উচিত। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ