• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার Russia-Ukraine Agree to Major Prisoner Exchange, World Leaders Active at Climate Summit রাশিয়া-ইউক্রেন বড় বন্দি বিনিময়ে রাজি, জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের তৎপরতা শিক্ষার্থীদের জন্য সুখবর, ক্লাসে মোবাইল ব্যবহারে আসছে নতুন নিয়ম
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশে ফিরেছেন ৭১ হাজার হাজি

sagar crime reporter / ২৪২ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

দেশে ফিরেছেন ৭১ হাজার হাজি

 

shaplanews.com

পবিত্র হজ পালন শেষে গতকাল শনিবার (২৭ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। রোববার (২৮ জুন) হজ অফিসের এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ১৯৬টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৫৯ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬৬ হাজার ৪৮৪ জন হাজি দেশে ফিরেছেন।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি ফ্লাইটে ৩২ হাজার ৮৮৪ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬৬টি ফ্লাইটে ২৪ হাজার ২৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৬১৬ জন হাজি দেশে এসেছেন ও অন্যান্য বিমান সংস্থার মাধ্যমে চার হাজার ২০০ হাজিদেশে ফিরেছেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে নির্দিষ্ট বিমানসংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরবেন বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, হজের মৌসুমে সৌদি আরবে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারীসহ ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে মোট ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৭ হাজার ১৩৩ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৩৪ জন হাজিকে বিভিন্ন সেবা প্রদান করেছে।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ