• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬

 

‎শাপলানিউজ.কম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ছিনতাইয়ের অভিযোগে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) এবং রবিউল ইসলাম মাহিন (২০)।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন। এদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ