• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক চলছে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি হজের পরই বদলে গেলেন হাসান মাসুদ, ছেড়ে দিলেন অভিনয় জলাবদ্ধতা নিরসনে রূপগঞ্জে খাল সংস্কার শুরু যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ অর্থনীতি টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ ট্যুর অপারেটরদের এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ২৭০ কোটি টাকা ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আইন-অপরাধ, আওয়ামী লীগ, চট্টগ্রাম, জাতীয়, ঢাকা, রাজধানী, রাজনীতি, সারাদেশ

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার

sagar crime reporter / ৯৪ জন দেখেছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
শেয়ার

জাতীয়

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার

 

শাপলানিউজ.কম
২০:২৫, ২২ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ছয়টি জেলা ও মহানগর এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে উচ্চ পদের কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন। এছাড়া কোস্টগার্ড ও বিজিবি-তে প্রেষণে (ডেপুটেশন) কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী— ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কার্যকর থাকবে।

আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট এই এলাকাগুলোতে সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবেন।

এর আগে, রোববার (২১ জুন) সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেখা চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২৩ জুনের কর্মসূচিকে ঘিরে অরাজকতা হতে পারে—এমন আলোচনার পর গত বৃহস্পতিবারই পুলিশ সদর দপ্তর থেকে দেশজুড়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছিল। ওই বার্তায় সারাদেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক চলছে

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

হজের পরই বদলে গেলেন হাসান মাসুদ, ছেড়ে দিলেন অভিনয়

জলাবদ্ধতা নিরসনে রূপগঞ্জে খাল সংস্কার শুরু

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক চলছে

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

হজের পরই বদলে গেলেন হাসান মাসুদ, ছেড়ে দিলেন অভিনয়

জলাবদ্ধতা নিরসনে রূপগঞ্জে খাল সংস্কার শুরু

যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

অর্থনীতি টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ ট্যুর অপারেটরদের

এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ২৭০ কোটি টাকা

ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333