• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
উত্তেজনা চরমে, হরমুজে ট্যাংকারে হামলা, ইউক্রেনে রুশ হামলা আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টিতে সবজি-মাছ চড়া, চাল-মসলা বাড়তি, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি ঢাকার বাতাসে আবারও ধোঁয়াশা, সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর আজকের নামাজের সময়সূচি — ঢাকাসহ সারাদেশ ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কমছে, আজও বিচ্ছিন্ন বৃষ্টি, মঙ্গলবার থেকে বাড়বে শীত রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯ আন্তর্জাতিক: শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৯ আজকের বাজার পরিস্থিতি: বৃষ্টির অজুহাতে বেড়েছে চাল-সবজি ও মাছের দাম, কমেছে মুরগি-ডিমের দাম  আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সারাদেশে বৃষ্টি অব্যাহত, আরও ২ দিন থাকবে আজকের নামাজের সময়সূচি: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ – ঢাকাসহ সারাদেশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা মাঝারি মানের

sagar crime reporter / ১১২ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা মাঝারি মানের

 

shaplanews.com

আপডেট: ১৫ জুন ২০২৬,

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ফলে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে রাজধানী ঢাকার নাম।

তবে সোমবার (১৫ জুন) সকালে দূষণের মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে থাকায় বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করেছে। ১২২ নগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২০তম স্থানে। যার বায়ুমান স্কোর ৮১।

আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এর বায়ুমান স্কোর ১৭৪। এ ছাড়া, ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, যার বায়ুমান স্কোর ১৫৪, পঞ্চম অবস্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান স্কোর ১৫৩।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ