সম্ভাব্য হামলার আগে দক্ষিণ লেবাননের শহর টাইর ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই বার্তাটি পোস্ট করেন। খবর এএফপির।
এক জরুরি সতর্কবার্তায় ওই মুখপাত্র খ্রিস্টান মহল্লা, শিবির ও পার্শ্ববর্তী এলাকাসহ টায়ার শহরের বাসিন্দাদের প্রতি নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার ও জাহরানি নদীর উত্তর দিকে চলে যাওয়ার অনুরোধ জানান।








