• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঈদ কাটে তাদের দোকানেই

sagar crime reporter / ৯৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদ কাটে তাদের দোকানেই

দোকানেই কাটছে ঈদ। shaplanews.com

বাড়ি যাননি ফয়সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অধিকাংশ চায়ের টঙ দোকান যখন বন্ধ, তখন তিনি খোলা রেখেছেন। ক্রেতা নেই বললেই চলে। তারপরও তিনি আছেন। সংসারের খরচ চালাতে তার দরকার টাকা। তাই তার ঈদও এই দোকানটিকে ঘিরেই।

গতকাল বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিনেও চায়ের দোকান খোলা রেখেছিলেন আরেক দোকানি কানাই। দুধ চা, রং চায়ের পাশাপাশি তার দোকানে মেলে মালটা চা, তেঁতুল চাসহ হরেক পদ। তার দোকানে কেক, পাউরুটি। তবে ঈদের ছুটিতে কলা পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

দোকানেই কাটছে ঈদ। ছবি : shaplanews.com

কানাই বলেন, দোকান বন্ধ রাখলে সংসার চলবে কীভাবে? আমার ঈদ মানেই দোকান। দোকান খুললে কিছুটা হলেও বেচাবিক্রি হয়। ঈদের দিনও খোলা ছিল। আজ ঈদের দ্বিতীয় দিন, শুক্রবার। তারপরও মোটামুটি লোকজন আছে।

৫০ বছর বয়সী মহররমও ঈদ করছেন দোকানেই। তার বাড়ি চাঁদপুর। সিগারেট, পান বিক্রি করে তার দিন চলে। তিনি বলেন, বাড়ি গিয়ে আর কী করব। এখন ভাই ভাইকে দেখে না। ঈদের আর খুশি কই! ঘুরেঘুরে পান-বিড়ি বেচি, আয় দিয়ে খাই। আয় না করলে পেট বাঁচে না।

ফয়সাল, কানাই ও মহররমের দোকানে আধা ঘণ্টায় অন্তত অর্ধ শতাধিক ক্রেতা দেখা গেল। তাদের একজন রনি। তিনি চা পান করতে করতে জানালেন, তার বাসা বকশি বাজার। বন্ধুরা টিএসসি আসবে কিছুক্ষণ পর। অপেক্ষার সময়টি কাটাতে চা খাচ্ছেন। ঈদের ঘোরাফেরায় চা না হলে নাকি তার চলে না।

প্রিয়া রাণী নামে এক তরুণী বলেন, তিনি ইডেনে পড়েন। এবার ঈদে টিকেট কাটার জটিলতায় বাড়ি যেতে পারেননি। আগামীকাল যাবেন। তিনি থাকেন আজিমপুর এলাকায়। তেঁতুলের চায়ের জন্য এসেছেন টিএসসিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ