• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাদিয়া

sagar crime reporter / ১৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাদিয়া

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাদিয়া ফারজানা (দিনা)। গত ছয় মাস মহানগর উত্তর এনসিপির দ্বিতীয় শীর্ষ এই পদে দায়িত্ব পালন করা সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ১২ ঘণ্টা পর সেখানে সাদিয়াকে মনোনীত করেছে এনসিপি।

দলের বিরুদ্ধে ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার অভিযোগ তুলে গতকাল রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে সর্দার আমিরুল ইসলাম লিখেছিলেন, ‘আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।’ পরে মধ্যরাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কারের কথা জানায় এনসিপি। এরপর আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে সাদিয়া ফারজানাকে দলের ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়ার কথা জানায় এনসিপি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এনসিপি বলেছে, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদে শূন্যতা সৃষ্টি হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে দলীয় সিদ্ধান্তে সাদিয়া ফারজানাকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদিয়া ফারজানা এর আগে এনসিপির ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। দলের কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ