• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
সন্ধ্যার মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারী কারাগারে ঢাকাসহ ১৫ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি রাজধানীর ৩ থানায় নতুন ওসি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আন্তর্জাতিক, ইরান, জাতীয়

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

sagar crime reporter / ৬৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
শেয়ার

বিশ্ব

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

 

shaplanews.com

১৩ মার্চ ২০২৬
facebook sharing button

ইসরায়েলের সামরিক স্থাপনা ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময় ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানে ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তেল আবিব ও জেরুজালেমের আশপাশের সামরিক স্থাপনাসহ অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। খবর আনাদোলুর।

আইআরজিসি জানায়, অভিযানে খোররমশাহর মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, খেইবার শেকান ক্ষেপণাস্ত্র, এক টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র, ফাত্তাহ ও কাদের মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তেহরানে অবস্থিত তালেগান কমপ্লেক্স নামে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত বলে তাদের অভিযোগ।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ওই স্থাপনাটি উন্নত বিস্ফোরক তৈরির কাজ এবং ২০০০-এর দশকে চালু থাকা কথিত গোপন ‘এমএডি’ পারমাণবিক প্রকল্পের পরীক্ষার কাজে ব্যবহৃত হতো।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ বিমান হামলা শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

সন্ধ্যার মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারী কারাগারে

ঢাকাসহ ১৫ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি

রাজধানীর ৩ থানায় নতুন ওসি

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারী কারাগারে

ঢাকাসহ ১৫ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি

রাজধানীর ৩ থানায় নতুন ওসি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

পাকিস্তানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333