• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
ইরানে হামলা চালিয়ে ‘বেসামরিক রক্তপাত’ ছাড়া কিছুই অর্জিত হয়নি : আইআরজিসি সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার  ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও  ঢাকা: আজ ১৮তম রমজানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ইফতারের সময় ৬:০৬ মিনিট এবং সেহেরীর শেষ সময় ৪:৫৮ মিনিট এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ অর্থনীতি, আন্তর্জাতিক, চট্টগ্রাম, জাতীয়, সারাদেশ

হরমুজ প্রণালি পেরিয়ে আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ

sagar crime reporter / ১১ জন দেখেছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
শেয়ার

জাতীয়

হরমুজ প্রণালি পেরিয়ে আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ

 

shaplanews.com
০৮ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই প্রায় আড়াই লাখ টন এলএনজিসহ হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্পকারখানার কাঁচামাল রয়েছে। শনিবার (৭ মার্চ) চট্টগ্রাম বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে।

বন্দর সূত্রে জানা যায়, জাহাজগুলোর মধ্যে অন্তত চারটিতে মোট প্রায় দুই লাখ ৪৭ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রয়েছে। এসব এলএনজি মূলত কাতারের রাস লাফান বন্দর থেকে আনা হয়েছে। দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় গ্যাসের চাহিদা মেটাতে এই এলএনজি ব্যবহার করা হবে।

এ ছাড়া, একটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এসেছে, যা গৃহস্থালি রান্নার গ্যাস সিলিন্ডার, হোটেল-রেস্তোরাঁ ও ছোট শিল্পকারখানায় ব্যবহৃত হবে। পাশাপাশি কয়েকটি জাহাজে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস ওয়েল, শিল্পখাতে ব্যবহৃত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য রয়েছে।

অন্যদিকে কয়েকটি কার্গো জাহাজে বিভিন্ন শিল্প কাঁচামাল আনা হয়েছে। এর মধ্যে রাসায়নিক পদার্থ, পেট্রোকেমিক্যাল উপকরণ ও প্লাস্টিক শিল্পের কাঁচামাল রয়েছে, যা দেশের বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে ব্যবহার করা হবে।

বন্দর কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে। সে কারণে সংঘাতের আগে জাহাজগুলো নিরাপদে বাংলাদেশে পৌঁছানো দেশের জ্বালানি ও আমদানি সরবরাহের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে এলএনজি, জ্বালানি তেলসহ বিভিন্ন ধরনের শিল্প কাঁচামাল রয়েছে। বন্দরে জাহাজ ভেড়ানো, পণ্য খালাস ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। তিনি জানান, জাহাজগুলোর মধ্যে ‘লুসাইল’ ও ‘আল গালায়েল’ নামের এলএনজি ট্যাংকারও রয়েছে। সামুদ্রিক জাহাজের জ্বালানি, কয়েকটি কার্গো জাহাজে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এসেছে, প্লাস্টিক বা পেট্রোকেমিক্যাল কাঁচামাল কারখানার বিভিন্ন উপকরণ এগুলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প, প্লাস্টিক শিল্প, রাসায়নিক শিল্পে ব্যবহৃত হওয়ার পণ্য রয়েছে।

এ বিষয়ে শনিবার এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম বলেন, চারটি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। তবে ‘লিবারেল’ নামে আরেকটি এলএনজিবাহী জাহাজ এখনো হরমুজ প্রণালির ভেতরে রয়েছে। জাহাজটিতে এলএনজি বোঝাই করা হয়েছে এবং এটি প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে। তবে পরবর্তী চালানগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সম্ভাব্য সংঘাতের আশঙ্কার আগে তারা হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে আরব সাগরে প্রবেশ করতে সক্ষম হয়। এরই মধ্যে অধিকাংশ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং বাকিগুলোও পর্যায়ক্রমে পৌঁছানোর কথা রয়েছে। সংঘাতের আগে জাহাজগুলো নিরাপদে পৌঁছানো দেশের জ্বালানি ও আমদানি সরবরাহের জন্য স্বস্তির বিষয়।

চট্টগ্রাম বন্দর হরমুজ প্রণালি এলএনজি জ্বালানি সংকট মধ্যপ্রাচ্য উত্তেজনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

ইরানে হামলা চালিয়ে ‘বেসামরিক রক্তপাত’ ছাড়া কিছুই অর্জিত হয়নি : আইআরজিসি

সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার

মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার 

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালিয়ে ‘বেসামরিক রক্তপাত’ ছাড়া কিছুই অর্জিত হয়নি : আইআরজিসি

সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রিজার্ভ কমে দাঁড়াল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার

মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার 

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, অপেক্ষা নাম ঘোষণার

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন, বন্ধ থাকবে বেসরকারি অফিসও 

ঢাকা: আজ ১৮তম রমজানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ইফতারের সময় ৬:০৬ মিনিট এবং সেহেরীর শেষ সময় ৪:৫৮ মিনিট

এনআইডিতে যোগ হবে ‘ডাক নাম’, ভোটার হতে নতুন করে যা লাগবে

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

Hello world!

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333