প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ
• সকাল ১১টা : প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
• বিকাল ৩টা : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
• বিকাল ৪টা : প্রধানমন্ত্রী তারেক রহমান সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
রমজান র্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠী ‘রমজান র্যালি ও রমজানের গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এ আয়োজনে বাংলাদেশের মুসলমানদের রমজানকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করা হবে।








