• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

৩০ মিনিটে লেনদেন ২৮৯ কোটি টাকা

sagar crime reporter / ২৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

৩০ মিনিটে লেনদেন ২৮৯ কোটি টাকা

shaplanews.com

সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।

আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৯৩ দশমিক ৪৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে শেয়ার কেনার চাপে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বড় ধরনের উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম চার মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৭০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কিছুটা কমে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১২৭ দশমিক ৮১ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫২৭ দশমিক ৭৪ পয়েন্টে।

আলোচিত সময় ডিএসইএস সূচক ১৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৮ দশমিক ৯০ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫৯টির, কমেছে ১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর।

আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ঢাকা ব্যাংকের ২৫ কোটি ১৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ২১ কোটি ৪৮ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ১০ কোটি ৩৫ লাখ টাকা, সায়হাম কটনের আট কোটি ৯৯ লাখ টাকা, কে অ্যান্ড কিউর ছয় কোটি ৪০ লাখ টাকা, ইসলামী ব্যাকের ছয় কোটি ৩০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৯৭ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের পাঁচ কোটি ৬৭ লাখ টাকা, মুন্নু সিরামিকের পাঁচ কোটি ৫০ লাখ টাকা এবং রবির পাঁচ কোটি সাত লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ