• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ফাঁকা সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সড়ক মহাসড়ক

sagar crime reporter / ২২৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ফাঁকা সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সড়ক মহাসড়ক

shaplanews.com

নির্বাচন উপলক্ষে টানা ছুটিতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ছেড়ে গেছেন শ্রমজীবী মানুষরা। যে কারণে এখন অনেকটাই ফাঁকা এ অঞ্চলের সড়ক মহাসড়কগুলো।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়ক মহাসড়কগুলোতে নেই চিরচেনা যানবাহনের চাপ। যে কারণে ব্যস্ততম নগরীতে অনেকটাই স্বস্তি ফিরেছে সড়ক ব্যবহারকারীদের।

এদিকে ভোটের টানে বাড়ি ফেরা যাত্রী নিয়ে বেশিরভাগ গাড়ি শহর ছেড়ে যাওয়া স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অনেকেই ব্যবহার করছেন থ্রিহুইলারসহ তিন চাকার অন্যান্য বাহন।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, ভোটের ছুটিতে গত দুই দিন মহাসড়কে মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আজকের পরিস্থিতি একদমই স্বস্তিদায়ক। মহাসড়কের কোথাও কোন যানজট বা ভোগান্তি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ