• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ভোটের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

sagar crime reporter / ৭৭ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

shaplanews.com

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন সারাদেশে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে ভোটের দিনের আবহাওয়ার সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিন আবহাওয়া প্রধানত শুষ্ক ও অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি (পঞ্চম দিন) সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা পর্যালোচনায় দেখা গেছে, ওই দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সার্বিকভাবে নির্বাচনি প্রচারণার শেষ সময় থেকে ভোটের দিন পর্যন্ত তাপমাত্রা বাড়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বর্তমানে সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকার আবহাওয়া ও বাতাসের গতিবেগ সম্পর্কে জানানো হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রোববার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪০ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।

পরবর্তী ৫ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে ভোটের দিন শীতের প্রকোপ কিছুটা কম থাকারই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ