• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬ রাজধানীতে আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা ঢাকায় চরম লোডশেডিং, দিনে ও রাতে একাধিকবার থাকছে না বিদ্যুৎ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২ এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

sagar crime reporter / ৩৬২ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জাতীয়

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫,

বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস

রাজধানী ঢাকা সহ দেশের সব অঞ্চলে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সামগ্রিক অবস্থা তুলে ধরে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে এগোতে থাকলেও ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এটি ১১.৫° উত্তর অক্ষাংশ ও ৮০.৫° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টা:

সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:

দেশব্যাপী আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সার্বিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:

দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রার তেমন পরিবর্তন নাও হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়ার খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ