• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা ঢাকা: আজ 24 রমজান ১৪৪৭ হিজরি শুক্রবার,  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা 6.09  মিনিট এবং আগামীকাল শনিবারের শেষ সেহরি ভোর 4.53 মিনিট  ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১ রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ছড়াপাঠ রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি ঢাকা: আজ ২৩ রমজান ১৪৪৭ হিজরি শুক্রবার,  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ৬:০৮ মিনিট এবং আগামীকাল শনিবারের শেষ সেহরি ভোর ৪:৫২ মিনিট জুমাতুল বিদার আমল ও ফজিলত বাজারে মাছ-মাংসের দাম বাড়তি, কমেছে সবজির
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশার দাপট

sagar crime reporter / ২১০ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সারাদেশ

কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশার দাপট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫,

কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশার দাপট
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। ধীরে ধীরে নেমে আসছে তাপমাত্রা, সাথে ঘন হচ্ছে কুয়াশা। পরিস্থিতি এমন যে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। জেলায় সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

ভোর থেকেই বইছে কনকনে শীতের হিমেল হাওয়া। বেড়ে গেছে কুয়াশার ঘনত্বও। বিশেষ করে রাতের শেষ ভাগ এবং ভোরে শীত এতটাই তীব্র হচ্ছে যে ছিন্নমূল মানুষেরা বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে—ধানক্ষেত, সবজি মাঠ, ঘাসের ডগা—সব জায়গায়ই জমে রয়েছে শিশির। দিনের সূর্য সামান্য উষ্ণতা দিলেও সন্ধ্যা নামার সাথে সাথে শীত আরও জেঁকে বসছে। স্থানীয়রা বলছেন, মধ্যরাতের পর হিমেল হাওয়ার দাপট আরও তীব্র হয়।

কুড়িগ্রাম শহরের ধরলা নদীর পাড়ের রিকশাচালক আব্দুল বাতেন (৫০) বলেন, সকালেই রিকশা নিয়ে বের হইলে হাত–পা সিন্টাই আসে। কিন্তু কি করমু, রিকশা না চালাইলে তো সংসার চলবো না। এখনো ভাড়া পাই না, মানুষই নাই—তাই বসে আছি।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। প্রতিদিনই কুয়াশা পড়ছে এবং সামনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।

শীত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ