• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আজকের আবহাওয়ার খবর

sagar crime reporter / ৮৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

জাতীয়

আজকের আবহাওয়ার খবর
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫,
আজকের আবহাওয়ার খবর: ২৭ নভেম্বর ২০২৫

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এর প্রভাবে স্থলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কমে শৈতপ্রবাহ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝাড় ‘শেন-ইয়ার’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় (৩.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৯.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি দক্ষিণপূর্ব/পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় (৬.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন
সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড
সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বঙ্গোপসাগর শীত আবহাওয়ার খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ