• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মেট্রোরেল চলাচল ২০ মিনিট বন্ধ

sagar crime reporter / ১৫০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

জাতীয়

মেট্রোরেল চলাচল ২০ মিনিট বন্ধ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫,

মেট্রোরেল চলাচল ২০ মিনিট বন্ধ

মেট্রোরেল লাইনের ওপর পড়ে থাকা একটি ব্যাগের কারণে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

ফেসবুকে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটা ব্যাগ পাওয়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচলে বিকাল ৩টা ৪৪ মিনিট হতে ৪টা ৪ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটে। ব্যাগটি অপসারণ করার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে।

মেট্রোরেলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।

মেট্রোরেল রাজধানীর খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ