• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২ এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫: ডিএমপি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ ঘোড়াশালে ভূমিকম্পে বিদ্যুৎকেন্দ্রে আগুন, ব্যাপক ক্ষতি পলাশ (নরসিংদী) প্রতিনিধি

sagar crime reporter / ১৭১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সারাদেশ

ঘোড়াশালে ভূমিকম্পে বিদ্যুৎকেন্দ্রে আগুন, ব্যাপক ক্ষতি
পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫,

ঘোড়াশালে ভূমিকম্পে বিদ্যুৎকেন্দ্রে আগুন, ব্যাপক ক্ষতি
ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নরসিংদীর পলাশের ঘোড়াশালে ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকানপাটে সাজানো মালামাল পড়ে গিয়ে বেশ ক্ষতি হয়েছে। এ সময় বাহিরে বের হতে গিয়ে ও মাথায় দোকানের মালামাল পড়ে প্রায় ২০ জন আহত হয়েছে।

এদিকে ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভূমিকম্পের পর ঘোড়াশালসহ পলাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সঞ্চালন করার চেষ্টা করছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আলম মিয়া বলেন, আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ভূমিকম্প শুরু হলে সব কিছু দোকানের মধ্যে পড়ে গিয়ে আসবাবপত্র ভেঙে গেছে। আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

একই বাজারের মুদি দোকানদার আসলাম মিয়া বলেন, আমার মুদি দোকানের কাচের মালামাল গুলো ভেঙে গেছে। আমি প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি। মনে হয়েছে কেউ হামলা করেছে। পরক্ষণেই বুঝতে পেরেছি, এটি হামলা নয়, এটি ভূমিকম্প। তবে, বেশ ক্ষতির সম্মুখীন হয়েছি।

ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, আমাদের ৬ তলা ভবনের ৪-৫ জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ভয় পেয়ে আতঙ্কিত ছিলো।

এ ভবনের মালিক আমানউল্লাহ বলেন, ভূমিকম্পে আমার ভবনে কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। ভবনের সব দোকানপাট বন্ধ এখন। কেউ ভয়ে দোকান খুলছে না।

ভূমিকম্প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ