• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

sagar crime reporter / ১১০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

জাতীয়

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু
ভূমিকম্পের

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ কম্পনে সারাদেশে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ক্ষয়ক্ষতি জানতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

শুক্রবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি ‘নিয়ন্ত্রণ কক্ষ’ বা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা সম্পর্কিত যেকোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের নম্বরসমূহ:

মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮
ফোন: ০২-৪১০৫১০৬৫
জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ভূমিকম্প


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ