• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

sagar crime reporter / ১৬০ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়।

আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মধুবাগ সেতুতে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাতিরঝিলের মধুবাগ সেতুতে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফুয়াদ আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ককটেল বিস্ফোরণ হাতিরঝিল মোটরসাইকেল আগুন

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ