• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙ্গুল হারাল যুবক

sagar crime reporter / ২৭৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙ্গুল হারাল যুবক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫,

কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙ্গুল হারাল যুবক
টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ।

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় চারটি আঙ্গুল হারিয়েছে তাসরিফ (২৫) নামের এক যুবক। রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীর ভরান এলাকায় এ ঘটনা ঘটে।

এ হামলায় একই গ্রুপের অপর দুই সদস্য আবির (২৪) ও সিয়াম (২৪) আহত হয়েছেন।

‎পুলিশ জানায়, রাত ৮টার দিকে টঙ্গীর ভরান এলাকায় দুটি কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা জড়ো হয়। পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামের কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ‘তাসরিফ বাহিনীর’ প্রধান তাসরিফের বাম হাতের চারটি আঙুল কেটে নেয়। এ সময় তারা আবির ও সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

ঘটনার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে আহত ওই তিন তরুণকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

‎টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, দুটি কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দুই দফায় সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিশোর গ্যাং গাজীপুর আহত

shaplanews.com/wp-content/uploads/2025


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ