• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা অনলাইন ডেস্ক

sagar crime reporter / ৩৫৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়

জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫,

জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীরা জানুয়ারিতেই তাদের পাঠ্যপুস্তক হাতে পাবেন। বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন, তা চূড়ান্ত করার কাজ চলতি মাসেই সম্পন্ন হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গত বছরে বই ছাপানোর কাজে কিছু অনিয়মের অভিযোগ ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবার তাদের কাজ দেওয়া হবে না।

তিনি আরও জানিয়েছেন, টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সঙ্গে আলোচনার মাধ্যমে টিকার কমিশন কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কম্পিটিটিভ বিডিং প্রক্রিয়ার মাধ্যমে টিকা সংগ্রহ করা হবে।

পাঠ্যপুস্তক অর্থ উপদেষ্টা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ