• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক দাওয়াত করে ট্রাম্প-মেলানিয়াকে কী খাওয়ালেন রাজা চার্লস? আন্তর্জাতিক ডেস্ক

sagar crime reporter / ২১৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক

দাওয়াত করে ট্রাম্প-মেলানিয়াকে কী খাওয়ালেন রাজা চার্লস?
আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫,

দাওয়াত করে ট্রাম্প-মেলানিয়াকে কী খাওয়ালেন রাজা চার্লস?
ডোনাল্ড ট্রাম্প–মেলানিয়া ট্রাম্প ও রাজা তৃতীয় চার্লস– রানী ক্যামিলা দম্পতি। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাদের আতিথ্য দিতে জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য রাজকীয় নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত- কী ছিল না! ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণ্যমান্য ব্যক্তি।

ঝকঝকে হলঘরে সৈন্যদের মতো শৃঙ্খলিত কর্মীরা খাবার পরিবেশন করেন। টেবিল সাজানো ছিল ১ হাজার ৪৫২ পিস ছুরি–চামচ–তৈজসে। একেকজন অতিথির সামনে ছিল পাঁচ রকমের গ্লাস।

খাবারের তালিকা ছিল ফরাসি ভাষায় লেখা। এতে ছিল—হ্যাম্পশায়ারের ওয়াটারক্রেস পানা কটার সঙ্গে পারমেজান শর্টব্রেড ও কোয়েল পাখির ডিমের সালাদ। জুচিনি দিয়ে মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন। এ পদ থাইম ও সেভরি মসলা মেশানো সসের সঙ্গে পরিবেশন করা হয়। আরও ছিল কেন্টের রাস্পবেরি সারবেতসহযোগে ভ্যানিলা আইসক্রিম। এর ওপর হালকা পোচ করা ভিক্টোরিয়া পাম ছড়িয়ে দেওয়া হয়েছিল।

অতিথিদের কয়েক পদের ওয়াইন পরিবেশন করা হয়। বিশেষ আকর্ষণ ছিল ট্রান্স–আটলান্টিক হুইস্কি সাওয়ার ককটেল। এটা জনি ওয়াকার, কমলার জেলি, পেকান ফোম আর টোস্ট করা মার্শমেলোর অনন্য মিশ্রণ।

অতিথি ছিলেন কারা

ট্রাম্প–মেলানিয়া ও চার্লস–ক্যামিলা দম্পতি ছাড়াও রাজকীয় এ নৈশভোজে ছিলেন ট্রাম্প–কন্যা টিফানি। ছিলেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছিলেন রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস অ্যান।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লন্ডনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেনস, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড লামি, অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস, কনজারভেটিভ নেতা কেমি বাডেনক প্রমুখ ভোজসভায় উপস্থিত ছিলেন।

প্রযুক্তি আর ব্যবসাজগৎ থেকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, মিডিয়া মোগল রুপার্ট মারডক প্রমুখ রাজকীয় এ নৈশভোজে অংশ নেন।

আরও ছিলেন গলফার নিক ফাল্ডো, অ্যাথলেট ডেম ক্যাথলিন গ্রেইঞ্জার প্রমুখ। তবে হলিউড কিংবা লন্ডনের বড় তারকাদের এ আয়োজনে দেখা যায়নি।

সূত্র: বিবিসি

ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্প যুক্তরাজ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ