• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা তাসকিনের সামনে সাকিব-মোস্তাফিজের সঙ্গী হওয়ার সুযোগ স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ৩০০ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

তাসকিনের সামনে সাকিব-মোস্তাফিজের সঙ্গী হওয়ার সুযোগ
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫,

তাসকিনের সামনে সাকিব-মোস্তাফিজের সঙ্গী হওয়ার সুযোগ
তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর ৪ উইকেট ঝুলিতে পুরলেই টি-টোয়েন্টিতে একশ উইকেটের মালিক বনে যাবেন তিনি।

আজ (শনিবার) আবুধাবিতে এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়েই সে মাইলফলকের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের এই গতিতারকা।

আরও পড়ুন
সাকিবের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় লিটন
সাকিবের রেকর্ড কেড়ে নেওয়ার অপেক্ষায় লিটন
বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মোস্তাফিজ। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন তিনি।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেকে ২৪ রানে ১ উইকেট নেন তাসকিন। এরপর ধারাবাহিক পারফর্ম করার সুবাদে বাংলাদেশের বোলিং বিভাগের নিয়মিত হয়ে যান তিনি। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬ দশমিক ৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি।

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

তাসকিন আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ