• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ঢাকায় মশা নিয়ে ‘যুদ্ধ’, কী করছে নগর সংস্থা? ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ খেয়াঘাটের ইজারা নিয়ে মধ্যরাতে প্রতিমন্ত্রী নুরের কড়া বার্তা ঢাকা: আজ ২২ রমজান ১৪৪৭ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময়   ৬:০৭  মিনিট   এবং আগামীকাল  সেহেরীর শেষ সময় ভোর  ০৪:৫৩ মিনিট সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী আজ থেকে আপনারা আর কোনো দলের নন ক্রিকেট তানজিদ কি ওয়ানডেতেও এক নম্বর পছন্দ হবেন সংসদ সদস্যরা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন: আসিফ মাহমুদ সংসদের অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ১৪১ জন দেখেছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫,

আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ

আফগানিস্তানের বড় জয় দিয়ে শুরু হয়েছে আট জাতির এবারের এশিয়া কাপ। মঙ্গলবার আবুধাবিতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হংকংকে। আফগানিস্তানের ছয় উইকেটে ১৮৮ রানের জবাবে হংকং পুরো ২০ ওভার ব্যাট করে ৯৪ রান করে ৯ উইকেটে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংকের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন বাবর হায়াত। তিনি বল খেলেন ৪৩টি। আফগানিস্তানের প্রায় সব বোলার উইকেট পেয়েছেন।

এর আগে ২৬ রানে দুই উইকেট হারানো টসজয়ী আফগানিস্তান শেষ পাঁচ ওভারে ৭৮ রান তোলে। ২০ ওভারে তারা জোগাড় করে ১৮৮ রানের পুঁজি। উইকেট হারায় ছয়টি।

তাদের সংগ্রহ স্ফীত হয় দুটি ফিফটির সহায়তায়। প্রথম ওভারেই ‘জীবন’ পাওয়া সেদিকউল্লাহ আতাল ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন ৫২ বলে। তার ইনিংসের শোভা বাড়ায় ছয়টি চার ও তিনটি ছয়। ২১ বলে ৫৩ রান আসে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। দুটি চারের বিপরীতে পাঁচটি ছক্কা হাঁকান তিনি।

সেদিকউল্লাহ ও আজমতউল্লাহ পঞ্চম উইকেটে ৮২ রানের জুটি গড়েন। পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যা এই উইকেটে সর্বোচ্চ।

হংকংয়ের ফিল্ডাররা পাঁচটি ক্যাচ ফেলেছেন। টি-টোয়েন্টি এশিয়া কাপে যে কোনো দলের ইনিংসে যা সর্বোচ্চ। সেদিকউল্লাহ একাই তিনবার ‘জীবন’ পান। আইয়ুশ শুক্লা ও কিনচিৎ শাহ দুটি করে উইকেট নেন।

আফগানিস্তান ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ