• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ জাল সনদে লাইসেন্স নেওয়ার অভিযোগ দলিল লেখক শফিকুলের বিরুদ্ধে নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

sagar crime reporter / ২০০ জন দেখেছে
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

জাল সনদে লাইসেন্স নেওয়ার অভিযোগ দলিল লেখক শফিকুলের বিরুদ্ধে
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫,

জাল সনদে লাইসেন্স নেওয়ার অভিযোগ দলিল লেখক শফিকুলের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শফিকুল ইসলামের বিরুদ্ধে জাল সনদে লাইসেন্স নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দলিল লেখক শফিকুল ইসলাম নেজামপুর ইউপির দক্ষিণ চন্ডীপুর গ্রামের কয়েস উদ্দিনের ছেলে। জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখক হিসেবে লাইসেন্স নিয়েছেন শফিকুল ইসলাম- এ মর্মে গত ২৮ আগস্ট নাচোল সাব-রেজিস্ট্রারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নাচোল পৌরসভার মোমিনপাড়া এলাকার আশরাফুল ইসলাম।

তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, শফিকুল ইসলাম ২০২৫ সাল থেকে নাচোল সাব-রেজিস্ট্রি অফিসের সেরাস্তার দলিল লেখক হিসেবে স্থায়ীভাবে কাজ করছেন। তিনি ১৯৯৫ সালের এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে দলিল লেখকের লাইসেন্স গ্রহণ করেন, যা ছিল জাল।

অভিযোগকারী আরও বলেন, শফিকুল ইসলাম আর আমি ১৯৯৫ সালে নেজামপুর খড়িবাড়ি পিয়ার সর্দার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিই। আমি পাশ করি, কিন্তু শফিকুল ফেল করে। ফেল করার পর সে আর পরীক্ষা দেয়নি। ১৯৯৪ সালে শফিকুল ইসলাম তার চাচাত ভাই শফিকুলের মুন্সি হযরত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাস সার্টিফিকেট ব্যবহার করে দলিল লেখকের নিবন্ধন নেন।

তিনি আরও অভিযোগ করেন, দলিল লেখক শফিকুল ইসলাম একটি অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি, হুমকি সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তার শাস্তির জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দলিল লেখক শফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তা সত্য কিনা তদন্ত হোক। নাচোল সাব-রেজিস্ট্রার এমএ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলিল লেখক শফিকুলের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা

চাঁপাইনবাবগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ