• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’ রাজধানীর গাবতলীতে ডিএমপির অভিযান ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ঢাকায় মশা নিয়ে ‘যুদ্ধ’, কী করছে নগর সংস্থা? ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ খেয়াঘাটের ইজারা নিয়ে মধ্যরাতে প্রতিমন্ত্রী নুরের কড়া বার্তা ঢাকা: আজ ২২ রমজান ১৪৪৭ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময়   ৬:০৭  মিনিট   এবং আগামীকাল  সেহেরীর শেষ সময় ভোর  ০৪:৫৩ মিনিট সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী আজ থেকে আপনারা আর কোনো দলের নন ক্রিকেট তানজিদ কি ওয়ানডেতেও এক নম্বর পছন্দ হবেন
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা নওয়াজের হ্যাটট্রিক বোলিং আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ১৪৯ জন দেখেছে
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

নওয়াজের হ্যাটট্রিক বোলিং

আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫,

আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের
ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার মোহাম্মদ নওয়াজের। ছবি: সংগৃহীত

মোহাম্মদ নওয়াজের ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের দিনে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় আফগানরা।

শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। ষষ্ঠ ওভারে সেদিকুল্লাহ আতালকে (১৩) আউট করেন আবরার আহমেদ।

এরপরই নওয়াজের দাপট। এক ওভারেই পরপর দুই বলে দরবিশ রাসুলি ও আজমাতুল্লাহ ওমরজাইকে বিদায় করে হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছে যান তিনি। পরের ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে (৯) স্টাম্প করিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। একই ওভারে শূন্য রানে সাজঘরে ফেরান করিম জানাতকেও। আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩২-৫।

১০.৪ ওভারে আবরার আহমেদ আউট করেন মোহাম্মদ নবিকে (৩)। পরে নওয়াজ তার পঞ্চম শিকার হিসেবে বিদায় করেন আফগান অধিনায়ক রশিদ খানকে (১৭)। তখন আফগানিস্তানের রান ১২.২ ওভারে ৫৫-৮। শেষ পর্যন্ত সুফিয়ান মুকিম ও এএম গজনফর আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দেন।

নওয়াজ ৪ ওভারে ১৯ রান খরচায় নেন ৫ উইকেট। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম নেন দুটি করে উইকেট, শাহিন আফ্রিদি শিকার করেন একটি।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুতে বিপদে পড়ে। ওপেনার সাহিবজাদা ফারহানকে শূন্য রানে ফেরান ফজলহক ফারুকি। এরপর সাইম আয়ুব ও ফখর জামান যোগ করেন ৪৯ রান। তবে সাইম ১৭ রানে নুর আহমদের শিকার হন, ফখর আউট হন ২৭ রানে রশিদ খানের বলে।

রশিদ খান এরপর ফেরান হাসান নওয়াজকে (১৫) এবং ২৪ রানে আউট করেন অধিনায়ক সালমান আলী আগাকে। পাকিস্তান এক পর্যায়ে ৬৯-৪ থেকে ১১২-৬ এ পৌঁছায়। নওয়াজ ব্যাট হাতে করেন ২৫ রান। শেষ পর্যন্ত পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৪১ রান।

আফগানিস্তানের হয়ে রশিদ খান সর্বোচ্চ ৩ উইকেট নেন। নুর আহমদ ও ফজলহক ফারুকি দু’টি করে উইকেট নেন, আরেকটি উইকেট যায় এএম গজনফরের ঝুলিতে।

এবার দুদলের লড়াই হবে এশিয়া কাপের মঞ্চে।

রশিদ খান আফগানিস্তান ক্রিকেট পাকিস্তান ক্রিকেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ