• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

‘বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

sagar crime reporter / ১৯৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়

‘বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫,

‘বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’

বাংলাদেশের বিশিষ্ট লেখক, বামপন্থী চিন্তাবিদ ও গণমানুষের মুক্তি আন্দোলনের অক্লান্ত সৈনিক বদরুদ্দীন উমরের মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

রোববার এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের ভাষা আন্দোলনসহ এই দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ‌্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বসমূহের যথার্থ উপলব্ধির ক্ষেত্রে তার চিন্তা ও রচনাসমূহ আমাদের জন‌্য পাথেয় স্বরূপ।’

তিনি বলেন, ‘বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই তার কর্ম সীমাবদ্ধ রাখেননি, মানুষের মুক্তি-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন।’

বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাঁর নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে। জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা, প্রলোভন তাকে তার আদর্শ থেকে বিচলিত বা লক্ষ‌্যভ্রষ্ট করতে পারেনি। তাঁর জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন‌্য নিবেদিত। বদরুদ্দিন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, ‘এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি তার শোকসন্তপ্ত পবিবার ও তার সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি গভীরভাবে বিশ্বাস করি, বদরুদ্দীন উমর সব সময় আমাদের সব ন্যায্য ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ