• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা আবারও ইউএস ওপেন জিতে সেরেনার কীর্তি ছুঁলেন ‘হার্ডকোর্টের রানি’ সাবালেঙ্কা স্পোর্টস ডেস্ক

sagar crime reporter / ১৭১ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

খেলা

আবারও ইউএস ওপেন জিতে সেরেনার কীর্তি ছুঁলেন ‘হার্ডকোর্টের রানি’ সাবালেঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫,

আবারও ইউএস ওপেন জিতে সেরেনার কীর্তি ছুঁলেন ‘হার্ডকোর্টের রানি’ সাবালেঙ্কা

আরিনা সাবালেঙ্কা আবারও প্রমাণ করলেন কেন তাকে আধুনিক হার্ডকোর্টের রানি বলা হয়। শনিবার ইউএস ওপেনের নারী এককে ফাইনালে তিনি ৬-৩, ৭-৬ (৩) গেমে হারালেন যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আমান্ডা আনিসিমোভাকে। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন বেলারুশিয়ান এই তারকা।

২৭ বছর বয়সী সাবালেঙ্কার এটি ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তিনি ২০২২ সালের পর থেকে কোনো হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল মিস করেননি। সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা দুটি ইউএস ওপেন জিতলেন তিনি। সেরেনা ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনবার শিরোপা জিতেছিলেন।

খেলার পর সাবালেঙ্কা বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা এসেছেন, যারা উড়ে এসে আমার বক্সে বসেছেন। আমি আরও অনেক ফাইনালে খেলব, আর পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আমি চাই আপনাদের আমার বক্সে দেখতে।’

অন্যদিকে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলা ২৪ বছর বয়সী আনিসিমোভার জন্য দিনটি ছিল হতাশার। দর্শকরা ছিলেন তার পক্ষেই, কিন্তু তিনি ম্যাচে ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে আনিসিমোভা বলেন, ‘এটা দারুণ একটা গ্রীষ্ম ছিল। টানা দুই ফাইনাল খেলা ভালো, কিন্তু এটা একইসঙ্গে খুব কঠিনও। আমি আজ আমার স্বপ্নের জন্য যথেষ্ট লড়াই করতে পারিনি।’

ফাইনালে সাবালেঙ্কা ছিলেন প্রায় নিখুঁত, মাত্র ১৫টা আনফোর্সড ইরোর ছিল পুরো খেলায়। অন্যদিকে আনিসিমোভার ভুলের সংখ্যা ছিল ২৯টি। এই জায়গাতেই সাবালেঙ্কা এগিয়ে যান দারুণভাবে। শেষ পর্যন্ত টাইব্রেকারে দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।

ইউএস ওপেন সেরেনা উইলিয়ামস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ