• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সেপ্টেম্বরে একাধিক লঘুচাপের আশঙ্কা

sagar crime reporter / ১৩৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয়

সেপ্টেম্বরে একাধিক লঘুচাপের আশঙ্কা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫,

সেপ্টেম্বরে একাধিক লঘুচাপের আশঙ্কা

সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া সেপ্টেম্বরে দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সোমবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এক মাসের জন্য প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

এতে জানানো হয়, সেপ্টেম্বরে দেশের কোথাও কোথাও তিন থেকে পাঁচদিন বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। ভারি বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তরপূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন তিন থেকে পাঁচ মিলিমিটার ও গড় উজ্জ্বল সূর্যকিরণকাল পাঁচ থেকে সাত ঘণ্টা থাকতে পারে।

এতে উল্লেখ করা হয়, আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি (+১.২%) বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। গেল মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়।

আরও জানানো হয়, আগস্ট মাসে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১-৮, ১২-১৪ এবং ২০-২৩ আগস্ট দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়। ২১ আগস্ট কুতুবদিয়ায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৬১ মিলিমিটার রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস (রংপুর, ১৬ আগস্ট) এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস (ময়মনসিংহ, ১৪ আগস্ট) রেকর্ড করা হয়।

এ মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.২৬ ডিগ্রি সেলসিয়াস, ০.০১ ডিগ্রি সেলসিয়াস এবং ০.১৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

তাপপ্রবাহ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা আগস্ট মাসের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিল বলেও উল্লেখ করা হয়।

আবহাওয়ার খবর বৃষ্টির খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ