• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার Russia-Ukraine Agree to Major Prisoner Exchange, World Leaders Active at Climate Summit রাশিয়া-ইউক্রেন বড় বন্দি বিনিময়ে রাজি, জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের তৎপরতা শিক্ষার্থীদের জন্য সুখবর, ক্লাসে মোবাইল ব্যবহারে আসছে নতুন নিয়ম How Will the Weather Be Across the Country Today, Thursday? Met Office Informs Dhaka’s Air Turns Toxic Again, Tops List of World’s Most Polluted Cities আজ বৃহস্পতিবার সারাদেশে কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে, দেখে নিন তালিকা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার বাতাস আজও সহনীয় পর্যায়ে

sagar crime reporter / ৬০৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

জাতীয়

ঢাকার বাতাস আজও সহনীয় পর্যায়ে

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫,

ঢাকার বাতাস আজও সহনীয় পর্যায়ে

ঢাকার বায়ুমান আজও সহনীয় পর্যায়ে রয়েছে। বর্ষাকালে বৃষ্টির কারণে বাতাসে ধূলিকণা ও দূষণ কমে আসে, ফলে এ সময় ঢাকার বায়ুমান তুলনামূলকভাবে ভালো থাকে।

শনিবার (২৩ আগস্ট) সকালে বৃষ্টির মধ্যে ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। সকাল ৮টা ৪৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৬২, যা সহনীয় বাতাসের নির্দেশক।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে কাতারের দোহা। শহরটির বায়ুমান ২৪৬, খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- উগান্ডার কাম্পালা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের লাহোর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৮১,১৬৩, ১৬০ ও ১৫৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ