• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

প্রিজাইডিং অফিসার হত্যা: খালাস পেলেন বিএনপির ১২৩ নেতাকর্মী ঠাকুরগাঁও প্রতিনিধি

sagar crime reporter / ৩৬৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সারাদেশ

প্রিজাইডিং অফিসার হত্যা: খালাস পেলেন বিএনপির ১২৩ নেতাকর্মী
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫,

প্রিজাইডিং অফিসার হত্যা: খালাস পেলেন বিএনপির ১২৩ নেতাকর্মী
আরও পড়ুন
মোবাইল চুরির অভিযোগে ২ তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
বাউফলের ইউএনওকে হাইকোর্টের শোকজ
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
জরিমানার নামে অর্থ বাণিজ্য
ছাত্রদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল
ফলো করুন

যুগান্তর হোয়াটসঅ্যাপ

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান। ভোট চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ কনস্টেবল জাহিরুল ইসলাম বাদী হয়ে বিএনপির স্থানীয় ১২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের আগস্টে সদর থানার এসআই আব্দুল মান্নান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হালিম বলেন, এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক মামলা। সহকারী প্রিজাইডিং অফিসার পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ায়। কোনো সাক্ষীই অভিযোগের পক্ষে কথা বলেননি, এমনকি বাদীও নয়।

তিনি আরও বলেন, ১১ বছর ধরে আসামিরা হয়রানি ও ঘর ছাড়া জীবন কাটিয়েছেন। আজকের রায়ে সত্যের জয় হয়েছে।

সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, মূলত পুলিশের গুলিতেই ওই কর্মকর্তা নিহত হয়েছিলেন। পরে তৎকালীন সরকার আমাদের নেতাকর্মীদের ফাঁসিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিল। এই মামলায় সবাই জেল খেটেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ