• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকা: আজ ২৩ রমজান ১৪৪৭ হিজরি শুক্রবার,  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ৬:০৮ মিনিট এবং আগামীকাল শনিবারের শেষ সেহরি ভোর ৪:৫২ মিনিট জুমাতুল বিদার আমল ও ফজিলত বাজারে মাছ-মাংসের দাম বাড়তি, কমেছে সবজির ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’ রাজধানীর গাবতলীতে ডিএমপির অভিযান ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ঢাকায় মশা নিয়ে ‘যুদ্ধ’, কী করছে নগর সংস্থা? ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ খেয়াঘাটের ইজারা নিয়ে মধ্যরাতে প্রতিমন্ত্রী নুরের কড়া বার্তা ঢাকা: আজ ২২ রমজান ১৪৪৭ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময়   ৬:০৭  মিনিট   এবং আগামীকাল  সেহেরীর শেষ সময় ভোর  ০৪:৫৩ মিনিট
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

খেলা ১ ম্যাচে ২ বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিদি পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এক ম্যাচেই গড়লেন দুটো বিশ্বরেকর্ড।

sagar crime reporter / ১৭৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

খেলা

১ ম্যাচে ২ বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিদি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫,

১ ম্যাচে ২ বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিদি
পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এক ম্যাচেই গড়লেন দুটো বিশ্বরেকর্ড। ছবি- সংগৃহীত

আরও পড়ুন
এবাদতের ক্রসে মুশফিকের গোল, শামীমকে বোকা বানালেন সাইফউদ্দিন
দৌড়ে প্রথম নাহিদ রানা, শান্ত বললেন ‘তোকে অলিম্পিকে পাঠাব’
মেসিদের লিগে অভিষেকেই আলো ছড়ালেন সন
‘পেলে’কে চিরবিদায় জানাল উয়েফা, আসল কারণটা জানতে চাইলেন সালাহ
দিয়াবাতেকে ছেড়ে ঘানার দুই ফুটবলার আনছে মোহামেডান
ফলো করুন

ত্রিনিদাদ ও টোবাগোর তারোবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে ফেললেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে নতুন মাইলফলক গড়লেন। এক ম্যাচেই গড়লেন দুটো বিশ্বরেকর্ড।

এদিন তিনি ৮ ওভারে ৫১ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। তাতেই তিনি পুরুষদের ওয়ানডেতে (আইসিসির ফুল মেম্বার দেশগুলোর মধ্যে) সেরা স্ট্রাইক রেটের রেকর্ডের মালিক হয়ে গেছেন। এখন তার স্ট্রাইক রেট ২৫.৪। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ শামির দখলে। তার স্ট্রাইক রেট ছিল ২৫.৮।

শুধু স্ট্রাইক রেট নয়, শাহীন আরও এক বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন। প্রথম ৬৫ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা এখন ১৩১, যা এই পর্যায়ে কোনো বোলারের সর্বোচ্চ।

এর আগে মিচেল স্টার্ক ও রশিদ খান ১২৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। গড়ে প্রতি ম্যাচে দুইয়ের বেশি উইকেট পাওয়া এই তালিকায় একমাত্র বোলারও তিনি।

সে ম্যাচে পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৮০ রান করে। এভিন লুইস ৬০, শাই হোপ ৫৫ এবং রোস্টন চেজ ৫৩ রান করেন। শাহীন ৪ উইকেটের পাশাপাশি নাসিম শাহ নেন ৩ উইকেট।

জবাবে পাকিস্তান ৪৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। বাবর আজম করেন ৪৭, মোহাম্মদ রিজওয়ান ৫৩, আর ম্যাচসেরা হাসান নওয়াজ ৫৪ বলে অপরাজিত ৬৩ রান করেন। হুসেইন তালাতও অপরাজিত থাকেন ৪১ রানে। একসময় ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও নওয়াজ ও তালাত জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ