• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭, মামলা ৫৭টি আবার বাড়ল সবজির দাম: ৫০০ টাকায় ব্যাগ ভরছে না ক্রেতার আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস: শ্বাসকষ্টের রোগীদের সতর্ক থাকার পরামর্শ আজ সারাদিন রোদ, ভোরে কুয়াশা: ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ বাড়ছে আজকের নামাজের সময়সূচি: ঢাকা ও আশপাশের জেলাসহ সারাদেশে বৃষ্টিতে সবজি-মাছের দাম আবার বেড়েছে, চালের বাজারেও ঊর্ধ্বমুখী আজকের নামাজের সময়সূচি ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমতে পারে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬ উত্তেজনা চরমে, হরমুজে ট্যাংকারে হামলা, ইউক্রেনে রুশ হামলা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজনীতি ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ভোট

sagar crime reporter / ৬৩৫ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

রাজনীতি
ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ভোট
নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট: ০৭ আগস্ট ২০২৫,
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহফাইল
আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাঁরা ভোটার হবেন, তাঁরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আর প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে যাচ্ছে ইসি। এ ক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। আজ বেলা ১১টায় শুরু করে মাঝখানে বিরতি দিয়ে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত বৈঠক করে ইসি।

বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ও নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন করা নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়। আরপিও নিয়ে আলোচনা হলেও তা শেষ হয়নি। পরবর্তী বৈঠকে এটি নিয়ে আরও আলোচনা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণা কবে নাগাদ হতে পারে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এটি নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। শিগগিরই এ বিষয়ে আলোচনা হবে। তবে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আপনারা ধরেই নিতে পারেন, এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের, ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন।’ তিনি বলেন, ভোট হবে পবিত্র রমজান মাসের আগে। যদি আগামী ১৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হয়, তার আগে শপথ গ্রহণ, নতুন সরকারের ক্ষমতা গ্রহণ এসবের জন্য দু-চার দিন সময় দিতে হবে। এসবের আগে ভোট হবে। ভোটের যে তারিখ হবে, তার আনুমানিক ৬০ দিন আগে তফসিল হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ