• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ছুটির দিনে ঢাকার বাতাস ‘সহনীয়’ রাজধানীর গাবতলীতে ডিএমপির অভিযান ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ঢাকায় মশা নিয়ে ‘যুদ্ধ’, কী করছে নগর সংস্থা? ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ খেয়াঘাটের ইজারা নিয়ে মধ্যরাতে প্রতিমন্ত্রী নুরের কড়া বার্তা ঢাকা: আজ ২২ রমজান ১৪৪৭ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময়   ৬:০৭  মিনিট   এবং আগামীকাল  সেহেরীর শেষ সময় ভোর  ০৪:৫৩ মিনিট সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী আজ থেকে আপনারা আর কোনো দলের নন ক্রিকেট তানজিদ কি ওয়ানডেতেও এক নম্বর পছন্দ হবেন
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ক্রিকেট তামিম ইকবাল আবার ক্রিকেটে ফিরছেন

sagar crime reporter / ২৫২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ক্রিকেট
তামিম ইকবাল আবার ক্রিকেটে ফিরছেন
তামিমের পাশাপাশি এনসিএল টি–টোয়েন্টিতে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহও। ১৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের খেলা হবে বগুড়া, রাজশাহী ও সিলেটে।

ক্রীড়া প্রতিবেদক ঢাকা
আপডেট: ০৭ আগস্ট ২০২৫,
তামিম ইকবাল আবারও মাঠে ফিরছেন
তামিম ইকবাল আবারও মাঠে ফিরছেন শামসুল হক
এ বছর প্রিমিয়ার লিগের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছিলেন তামিম ইকবাল। গত মার্চে খেলার মাঠে তাঁর অসুস্থ হয়ে পড়ার ৬ মাস পর আবারও ক্রিকেটে ফিরছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ওপেনার।

আসন্ন এনসিএল টি–টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি দল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান, সম্পর্কে যিনি তামিমের চাচা।

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আগেই তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহও। তবে মুশফিকুর রহিম এখনো টেস্ট খেলছেন। তামিমের সঙ্গে এনসিএল টি–টোয়েন্টিতে খেলবেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটারও।

এনসিএল টি–টোয়েন্টির গত আসরে তামিম ৪টি ও মুশফিক ২টি ম্যাচ খেললেও ছিলেন না মাহমুদউল্লাহ। তামিম চট্টগ্রামে খেললেও মুশফিক নিজের বিভাগ রাজশাহীর বদলে সিলেটের হয়ে খেলার ইচ্ছার কথা নির্বাচকদের জানিয়েছেন। মাহমুদউল্লাহ কোন দলে খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক তিন জনই এবার এনসিএল টি–টোয়েন্টিতে খেলবেন
তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক তিন জনই এবার এনসিএল টি–টোয়েন্টিতে খেলবেনপ্রথম আলো
১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএলটি–টোয়েন্টির জন্য শেষ পর্যন্ত বগুড়া, রাজশাহী ও সিলেটকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে বিসিবি। বগুড়া ও রাজশাহীতে প্রতিদিন একটি করে মোট দুটি ম্যাচ হবে। লিগ পর্বের ম্যাচগুলো শেষ হলে সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো দিবারাত্রির করার পরিকল্পনা বিসিবির।

ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ভাবনা থেকেই তিনটি আলাদা ভেন্যুতে এনসিএলের খেলা হচ্ছে বলে জানান আকরাম। শুরুতে চট্টগ্রামের কথা ভাবনায় থাকলেও পরে বাদ দেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথমে এমএ আজিজ স্টেডিয়ামের (জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম) কথা চিন্তা করেছিলাম। এমএ আজিজ স্টেডিয়ামে ও রকম উইকেট হয়তো পাব না। এ জন্য বাতিল করেছি।’

এনসিএল টি–টোয়েন্টির এবারের আসরে ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। গত আসরে প্রতিটি ম্যাচের জন্য ২৫ হাজার টাকা করে পেতেন ক্রিকেটাররা, এবারের আসরে সেটি আরও ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ