• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ

Sagar crime reporter / ৩৬৬ জন দেখেছে
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

রাজনীতি
ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫,
ছাত্রদল। লোগো

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) একটি বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ছাত্রদল।

বিবৃতিতে তারা উল্লেখ করে, ‘গত জুন মাসে আমরা আমাদের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করি। কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ৩ আগস্টে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও গ্রহণ করেছিলাম। এই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি।’

জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণ-অভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদেরকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যেকোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এই বিষয়ে আমরা আরও অধিকতর সচেতন থাকব, ইনশাআল্লাহ।’

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার (৩ আগস্ট) রাজধানীতে ছাত্র সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই সমাবেশ ঘিরে ব্যানার-ফেস্টুন আনা যাবে না এবং ব্যক্তিগত শোডাউন ও মিছিলও করা যাবে না বলে জানিয়েছে সংগঠনটি।

বিষয়:
ছাত্রদল সমাবেশ শাহবাগ
এ সম্পর্কিত আরও পড়ুন
ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ৬ দফা নির্দেশনা
সমাবেশের জন্য ২০ কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল
শাহবাগে আরেকটি মব তৈরির চেষ্টা হচ্ছে: রাশেদ খান
ছাত্রদলকে ধন্যবাদ জানালেন সারজিস
এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল
জরুরি সভা ডেকেছে ছাত্রদল
মাত্র সাড়ে ৩ কোটি টাকায় এতবড় সমাবেশ করেছে৷৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ