
শাপলা নিউজ ডেস্ক
আজকের বাজার পরিস্থিতি | ১৫ নভেম্বর ২০২৬
শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করায় আজ রবিবার দেশের কাঁচাবাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। তবে মাছ, মাংস আর চালের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। সকাল থেকে রাজধানীসহ পটুয়াখালী, যশোরসহ বিভিন্ন জেলার বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
আজ বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকায় নেমেছে। পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকা কেজি। কাঁচা মরিচের দামও কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় এসেছে। বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৬০ থেকে ৭০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, মূলা ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সামনে সরবরাহ আরও বাড়লে সবজির দাম আরও কমতে পারে।
তবে টমেটোর দাম এখনো চড়া। প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ১০০ টাকা, গাজর ১৩০ থেকে ১৫০ টাকা, করলা ৮০ টাকা কেজি।
মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি আজ ১৭০ থেকে ১৯০ টাকা কেজি, সোনালি মুরগি ২৬০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৫৫০ থেকে ৬৬০ টাকা। ডিমের বাজারে সাদা ডিম প্রতি ডজন ১২০ টাকা, লাল ডিম ১৩৫ থেকে ১৪৫ টাকা।
মাছের বাজারে এখনো আগুন। পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৮০ টাকা, রুই ৩৫০ থেকে ৪৮০ টাকা, কাতলা ৪৫০ থেকে ৮০০ টাকা কেজি। গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি।
চালের বাজারে মোটা চাল ৫০ থেকে ৫৮ টাকা, মাঝারি চাল ৫৫ থেকে ৬৪ টাকা, মিনিকেট ৭২ থেকে ৮৫ টাকা কেজি। মসুর ডাল ১০৫ থেকে ১৭০ টাকা, চিনি ১১০ থেকে ১১৫ টাকা কেজি। জিরা ৫৪০ থেকে ৬০০ টাকা, এলাচ ৪৬০০ থেকে ৫৫০০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, সবজিতে কিছুটা স্বস্তি মিললেও চাল-মাছ-মাংসের দাম না কমলে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। dbf4
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬