শিরোনাম:
শাপলানিউজ.কম
ঢাকা, ১১ নভেম্বর
সকালবেলা ১০০% চার্জ দিয়ে ঘর থেকে বের হলেন, দুপুর না হতেই চার্জ নেমে এলো ২০%-এ। এই সমস্যায় এখন প্রায় সব মোবাইল ব্যবহারকারীই ভুগছেন। মোবাইল পুরনো হলেই যে শুধু চার্জ শেষ হয়, তা নয়। নতুন মোবাইলেও অনেক সময় দ্রুত চার্জ শেষ হয়ে যায়। এর পেছনে রয়েছে ৯টি সাধারণ কারণ।
*১. ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ:* ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এতে চার্জ দ্রুত শেষ হয়।
*২. স্ক্রিনের ব্রাইটনেস:* সবচেয়ে বেশি চার্জ খায় মোবাইলের স্ক্রিন। ব্রাইটনেস সব সময় ফুল করে রাখলে চার্জ ২ গুণ দ্রুত শেষ হবে।
*৩. মোবাইল ডেটা ও ৫জি:* দুর্বল নেটওয়ার্কে মোবাইল বারবার টাওয়ার খুঁজতে থাকে। এতে প্রচুর চার্জ খরচ হয়। বিশেষ করে ৫জি চালু থাকলে চার্জ আরো দ্রুত শেষ হয়।
*৪. লোকেশন ও ব্লুটুথ সব সময় অন:* জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই সব সময় অন রাখলে ব্যাটারি সারাক্ষণ কাজ করে।
*৫. অতিরিক্ত গরম হওয়া:* মোবাইল গরম হলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়। চার্জে দিয়ে গেম খেলা বা ভিডিও দেখা এর বড় কারণ।
*৬. পুরনো ব্যাটারি:* ১-২ বছর পর ব্যাটারির ক্ষমতা কমে যায়। তখন ১০০% দেখালেও আসলে ৮০% চার্জ থাকে।
*৭. অটো আপডেট ও নোটিফিকেশন:* রাতে অ্যাপ অটো আপডেট হলে সকালে দেখবেন চার্জ অনেক কমে গেছে।
*৮. ভাইব্রেশন ও লাইভ ওয়ালপেপার:* লাইভ ওয়ালপেপার ও ভাইব্রেশন মোড চার্জ দ্রুত শেষ করে।
*৯. নকল চার্জার:* নকল চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারি ঠিকমতো চার্জ হয় না, আবার দ্রুত শেষও হয়।
*সমাধান কী?*
ব্রাইটনেস কম রাখুন, অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড বন্ধ করুন, রাতে ডেটা বন্ধ করে ঘুমান, আসল চার্জার ব্যবহার করুন। এতে আপনার মোবাইলের চার্জ আগের চেয়ে অনেক বেশি থাকবে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬