
*📰 শাপলা নিউজ | আন্তর্জাতিক*
পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর প্রধান মার্কেট স্কয়ারে গতকাল শনিবার বিকেলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে *৬ জন নিহত* হয়েছেন। আহত হয়েছেন অন্তত *১৫ জন*।
নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন পুরুষ। আহতদের মধ্যে ৫ জন বিদেশি নাগরিক — অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও ব্রিটেনের।
পরে হামলাকারীর বাড়ি থেকে আরও *৩টি মরদেহ* উদ্ধার করা হয়েছে — ধারণা করা হচ্ছে তারা তার পরিবারের সদস্য।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই হামলাকে *‘সন্ত্রাসবাদ’* বলে অভিহিত করেছেন। হামলাকারী কট্টর ডানপন্থি মতাদর্শে বিশ্বাসী ছিল বলে জানিয়েছে পুলিশ।
*#শাপলা_নিউজ #আন্তর্জাতিক #পোল্যান্ড*
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬