
শাপলানিউজ.কম
ঢাকা, ৪ নভেম্বর ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৯ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৪, ওয়ারী বিভাগে ৭০, মতিঝিল বিভাগে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল WINCEREX, ১২৬ বোতল ফেনসিডিল এবং ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 77fb
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬