
শাপলানিউজ.কম
রাজধানীর কাঁচাবাজারে গত এক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। শীতের আগাম সবজি বাজারে আসায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার কারওয়ান বাজার ও মিরপুরের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা এবং শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই সবজিগুলোর দাম ২০ থেকে ৩০ টাকা বেশি ছিল।
তবে আলু ও পেঁয়াজের দাম এখনো চড়া। প্রতি কেজি আলু ৬০ টাকা এবং দেশি পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে, তবে আরও কমা প্রয়োজন।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬