
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাজধানী বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৪০ জন, ওয়ারীতে ৯৩ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মতিঝিলে ৮২ জন, লালবাগে ৭৮ জন, গুলশানে ৭৮ জন, উত্তরায় ৫৭ জন, রমনায় ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেফতার করে।
অভিযানে ৪,৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল ইসকাফ, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ ৩৩,৮২০ টাকা উদ্ধার করা হয়।
http://shaplanews.com
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬