প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ১১:৪১ এ.এম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৫০২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৫০২
শাপলানিউজ.কম
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬,
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৯৪ জন, মিরপুর বিভাগে ১৩৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে ১৯ জন রয়েছেন।
অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৩ দশমিক ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুটি হেলমেট, দুটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।